আমলাশোলে পরীক্ষা মূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করলেন জ্যোৎস্না মান্ডি - The News Lion

আমলাশোলে পরীক্ষা মূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করলেন জ্যোৎস্না মান্ডি

 


দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন যদি তৃতীয়বারের জন্য তিনি রাজ্যে ক্ষমতায় আসেন তাহলে মানুষকে রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন নিতে হবে না দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। রাজ্যের জনগণ  তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসে । তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রূপায়নের কাজ শুরু করে। 


তার এই প্রতিশ্রুতি অনুযায়ী  দুয়ারে রেশন প্রকল্প বুধবার পরীক্ষামূলক ভাবে গোটা রাজ্য জুড়ে চালু হয় ।বিনপুর দুই ব্লকের আমলাশোল গ্রামে গিয়ে বুধবার পরীক্ষামুলকভাবে  দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার আমলাশোল গ্রামে গিয়ে  মানুষের হাতে রেশন তুলে দেন। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা ।খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন আগে মানুষকে তিন ,চার  কিলোমিটার দূরে গিয়ে রেশন আনতে  হতো।


 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ফলে আর বেশি দূরে গিয়ে কাউকে রেশন আনতে হবে না, বাড়িতে রেশন পৌঁছে যাবে । তিনি বলেন  আমলাশোল আগেই সংবাদ শিরোনামে উঠেছিল । বাম সরকারের আমলে এই গ্রামে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছিল। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর  আমলাশোল গ্রামের একাধিক উন্নয়ন হয়েছে। সোলার লাইট বসানো হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। অবশেষে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে আরো উন্নয়ন হবে বলে তিনি আমলাশোল  গ্রামের বাসিন্দাদের আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.