জলে ডুবে মৃত ৮ বছরের এক শিশু - The News Lion

জলে ডুবে মৃত ৮ বছরের এক শিশু

 


দি নিউজ লায়নঃ   বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর কেশপুর এক নম্বর অঞ্চলের চান্ডমুড়া এলাকায়। মৃত শিশুর নাম সনাতন সরেন, তার বয়স ৮ বছর। স্থানীয় সূত্রে জানা যায় যে খেলার ছলে আচমকা বাড়ির সামনে দিয়ে যাওয়া কুবাই নদীতে পড়ে যায় সনাতন সরেন। কুবাই নদীতে প্রবল জলের স্রোত থাকায় তাকে অনেকদূর  ভাসিয়ে নিয়ে চলে যায়। 


স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত শিশুর বাবা মতিলাল সরেন বলেন খেলাচ্ছলে ও কুবাই নদীতে সনাতন পড়ে যায় ।প্রতিবেশীদের চেষ্টায় ওকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেও বাঁচাতে পারিনি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.