পঞ্চায়েতের ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা
দি নিউজ লায়নঃ হুগলী নদীর পাড়ের ভাঙন রুখতে নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগানোর উদ্যোগ নিল শ্যামপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়ে পাঠানো হয়েছে। নবগ্রাম পঞ্চায়েত সূত্রে খবর অনুমতি পাওয়া গেলেই নদীর পাড়ে ম্যানগ্রোভ লাগানো হবে।
ঘূর্ণিঝড় আম্ফানের পাশাপাশি ইয়াসের দাপটে রাজ্যের একাধিক জেলার পাশাপাশি হাওড়া জেলার শ্যামপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর বাঁধ ভেঙে জল ঢুকে তাবিত হয়েছে একাধিক গ্রাম। পাশাপাশি নদীর পাড়ের একাধিক গাছ উপড়ে পড়ে ব্যাপকভাবে কবলে পড়েছে নদীর পাড়।
যদিও ইতিমধ্যে নদীর পাড়ের ভাঙ্গন রোধে স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি এগিয়ে এসেছে ক্লাব সংগঠন ও বেসরকারি ব্যাংক। যেমন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধ্বজা গ্রাম। এই গ্রামের নদীর পাড়ের ভাঙ্গন রোধে পঞ্চায়েত,ক্লাব সংগঠনের পাশাপাশি ব্যাঙ্কের উদ্যেগে ২ হাজার গাছ লাগানো হল। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানান নদীর পাড়ের ভাঙ্গন রোধে গাছ লাগানোর পাশাপাশি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

Post a Comment