ব্যাঁটরায় সমবায় ব্যাঙ্কের এটিএম কাউন্টারের উদ্বোধন
দি নিউজ লায়নঃ হাওড়ার ব্যাঁটরায় সমবায় ব্যাঙ্কের এটিএম কাউন্টারের শুভ উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে ওই অনুষ্ঠানে অরূপ রায় জানান, এটিএম পরিষেবা চালু হওয়ায় গ্রাহকরাও এতে উপকৃত হবেন। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির মধ্যেও সরকারি বিধি মেনে দি ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড গ্রাহকদের পাশে থেকে পরিষেবা চালু রেখেছিলেন। এখন নতুন এই এটিএম পরিষেবা চালু হওয়ায় খুশি গ্রাহকরাও।
এদিন ব্যাঁটরায় সমবায় ব্যাঙ্কের এটিএম কাউন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অরূপ রায় জানান, এটিএম পরিষেবা চালু হওয়ায় গ্রাহকরাও এতে উপকৃত হবেন। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির মধ্যেও সরকারি বিধি মেনে দি ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড গ্রাহকদের পাশে থেকে পরিষেবা চালু রেখেছিলেন।
এখন নতুন এই এটিএম পরিষেবা চালু হওয়ায় খুশি গ্রাহকরাও। জানা গেছে, কোভিড পরিস্থিতির মধ্যেও সরকারি বিধি মেনে গ্রাহকদের পাশে থেকে পরিষেবা দিয়েছিলেন এরা। প্রথম লকডাউনের সময় ব্যাঙ্কের কর্মী করোনা আক্রান্ত হয়ে মারাও যান। কিন্তু তবুও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়নি। হাওড়ার সেই ঐতিহ্যবাহী ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্কের শনিবার নতুন এটিএম কাউন্টারের উদ্বোধন হলো। এদিনের অনুষ্ঠানে ব্যাঙ্কের আধিকারিকরাও সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী চন্দনকান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment