ভীমপুরে বিজেপি ছেড়ে প্রায় ২০০ কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের জঙ্গলমহলের বেশ কয়েক টি অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে ছিল। সেই সমস্ত অঞ্চল গুলির মধ্যে অন্যতম শালবনী ব্লকের ভীমপুর ৬ নম্বর অঞ্চল।শনিবার বিজেপির দুর্গ হিসেবে পরিচিত শালবনি ভিমপুর অঞ্চলের প্রায় দুই শতাধিক ব্যক্তি বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।
পালাবদলের পর আস্তে আস্তে জঙ্গলমহলে সেই সমস্ত বিরোধী দলের দখলে থাকা অঞ্চল গুলি পুর্নরদখল করতে শুরু করেছে তৃণমূল ।সেই উপলক্ষ্যে শনিবার শালবনি ব্লকের ভীমপুর ৬নং অঞ্চলের প্রায় দুই শতাধিক ব্যাক্তি বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান মেলায় যোগদান করেন ।
এই যোগদান সভায় উপস্তিত উপস্থিত থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সনৎ মাহাতো ,ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পিযুষকান্তি মাহাত,অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্য্যকরী সভাপতি রাজনারায়ণ মহীশ ও তৃণমূল যুব কংগ্রেসের কৌশিক মাহাত, দীব্যেন্দু মাহাত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ! তৃণমূল কংগ্রেসের শালবনি ব্লকের সহ-সভাপতি সনত মাহাতো বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপি দলের কোনো অস্তিত্বই থাকবে না।
তাই বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে তাদের কাজ করার আহ্বান জানান।

Post a Comment