বন্যার জলে ভেসে গিয়ে ও দেওয়াল চাপা পড়ে আরো চার জনের মৃত্যু
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আবার নতুন করে ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘাটাল পৌরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে।ঘাটাল এর সাথে মেদিনীপুর জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সবং ব্লকে নতুন করে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। নারায়নগড় এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ির দেওয়াল চাপা পড়ে ও জলে ভেসে গিয়ে বুধবার আট জনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার আরও চার জনের মৃত্যু হল। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নন্দপুরা এলাকায় মেনকা সিঙ্গিয়া নামে এক মহিলা জলের স্রোতে ভেসে গিয়ে মারা যায়। তার বয়স ৪৫ বছর। সবং ব্লকের বনাই গ্রামের রাজবালা কর মাটির দেওয়াল চাপা পড়ে মারা যায় ।তার বয়স ৮৫ বছর ।বেলদা থানা এলাকায় কালিপদ মাইতি নামে এক ব্যক্তিকে শুক্রবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স ৪৫ বছর। ডেবরা থানার কিসমত এলাকা থেকে তারা চাঁদ বারিক নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ।
তার বাড়ি খড়গপুর শহরের গিরি ময়দান সংলগ্ন এলাকায়। তিনি শশুর বাড়ি যাওয়ার সময় ডেবরা থানার কিসমত এলাকায় ভেসে যায় ।শুক্রবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল বলেন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।বেশকিছু ত্রাণশিবির খোলা হয়েছে।বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরের নিয়ে আসা হয়েছে। দুর্গত মানুষদের খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।দুর্গত মানুষদের উদ্ধার এর কাজ চলছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

Post a Comment