সদ্যোজাত শিশু সন্তান উদ্ধার - The News Lion

সদ্যোজাত শিশু সন্তান উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  সদ্যোজাত এক শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ বালিঘাট স্টেশনের ১নং প্ল্যাটফর্মের সিঁড়িতে প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাত শিশু। স্টেশনে আগত  যাত্রীরাই প্রথমে দেখতে পান শিশুটিকে।


 তাঁরাই প্রথমে বালি থানার পুলিশকে খবর দেন। পরে বালি থানার পুলিশ বেলুড় জিআরপি থানার হাতে শিশুটিকে তুলে দেয়। উদ্ধার হওয়া শিশুটিকে ভর্তি করা হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে সদ্যোজাত'র। শিশুটির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা একে ফেলে গেল তা দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.