ঝাড়গ্রামের সাতপাটি গ্রামে চলছে হাতির তান্ডব, এলাকা জুড়ে আতঙ্ক
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের দুধ কুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাদিনা গ্রামে বৃহস্পতিবার রাতভর ১৫ টি হাতির দল ব্যাপক হামলা চালিয়ে পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে দেয়। সেই সঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি করে বলে গ্রামবাসীরা জানান । হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা সারারাত ঘুমাতে পারেনি। বিষয়টি বন দফতর কে জানালেও বনদপ্তর এর পক্ষ থেকে ঘটনাস্থলে কেউ যায়নি ।যার ফলে ওই গ্রামজুড়ে হাতির হামলার আশঙ্কা যেমন করছেন গ্রামবাসীরা ,তেমনি বনদপ্তর এর উপর ক্ষোভে ফুঁসছেন ।
যেভাবে বৃহস্পতিবার সারারাত হাতির দল বাদিনা গ্রামে তাণ্ডব চালিয়েছে তার ফলে চিন্তায় রয়েছেন ওই এলাকায় বাসিন্দারা। অপরদিকে শুক্রবার সকাল থেকে সূর্যের আলো ফোটার আগেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের কংসাবতী নদী লাগোয়া সাতপাটি গ্রামে ১২ টি হাতির দল ঢুকে পড়ে।হাতির দল গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে একদিকে যেমন বিশ্বকর্মা পূজার আনন্দ মাটি হতে বসেছে তেমনি কুড়মি সম্প্রদায়ের করম উৎসবএর আনন্দ থেকে বঞ্চিত হতে চলেছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি গ্রামবাসীরা বণ দফতর কে জানিয়েছেন।
কিন্তু বণ দফতর এর পক্ষ থেকে ওই হাতিগুলিকে অন্যত্র পাঠানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে গ্রামবাসীরা জানান । তাই সাতপাটি গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে হাতির দল দাপিয়ে বেড়ালে ও হাতিগুলিকে জঙ্গলের দিকে পাঠানোর কোনো উদ্যোগ বন দফতর নেয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান ।যার ফলে শুধু ঝাড়গ্রাম ব্লক নয়, ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল সংলগ্ন গ্রাম গুলির বাসিন্দার।

Post a Comment