বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন জেলাশাসক
দি নিউজ লায়নঃ এক টানা অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন অবস্থায় পরিণত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা।বৃহস্পতিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পর ওই এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন জেলাশাসক রশ্মি কমল।সকাল থেকে উক্ত এলাকায় এসেছে এনডিআরএফের সদস্যরা।
বন্যা কবলিত এলাকায় বিপদগ্রস্ত মানুষদের উদ্ধারকাজে নেমে পড়েছে তারা।অপরদিকে দুপুর নাগাদ নারায়ণগড় ব্লকে এসে বন্যা কবলিত অসহায় মানুষদের হাতে ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বস্ত্র ইত্যাদি সামগ্রী তুলে দিলেন জেলাশাসক রেশমি কমল। এই বন্যায় নারায়ণগড়ের সরিষাগেড়িয়াতে দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়।
ওই মৃত মহিলার পরিবারের হাতে চেক সম্মিলিত আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বস্ত্র তুলে দেন তিনি।পাশাপাশি নারায়ণগড় ব্লক অফিসে এসে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ তথ্য নেন তিনি । এ ছাড়াও এদিন তিনি নিজে বোটে করে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন । জেলাশাসক রেশমি কমল নারায়ণগড় ব্লকের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের বলেন আপনারা ভয় পাবেন না ,আতঙ্কিত হবেন না, আপনাদের পাশে জেলা প্রশাসন রয়েছে।

Post a Comment