বাচ্চাদের জন্য খাবার কিনতে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

বাচ্চাদের জন্য খাবার কিনতে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 



দি নিউজ লায়নঃ  বাচ্চাদের জন্য খাবার কিনতে বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত নারায়নপুর গ্রামে।  পরিবার সুত্রে জানা গেছে, বাড়ীর বাচ্চাদের জন্য খাবার কিনতে সেক ফিরোজ নামে ঐ যুবক বুধবার বিকেলে বাড়ী থেকে বেরোয়। কিন্তূ দীর্ঘক্ষণ বাড়ী ফিরে না আসায় বাড়ীর লোকেরা খোঁজাখুঁজি শুরু করে।


কিন্তু বাড়ির চারিদিকে জল থাকায় তাকে  কোথাও খুঁজে পাওয়া যায় নি। বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে কিছুটা দুরে ঝোঁপের মধ্যে থেকে উদ্ধার হয় ফিরোজের মৃতদেহ। খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ফিরোজের।ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে তার বাড়িতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.