হরিপুর উদ্ধারকাজে নামল এনডিআরএফের টিম - The News Lion

হরিপুর উদ্ধারকাজে নামল এনডিআরএফের টিম


 দি নিউজ লায়নঃ  অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার মান্দার এবং হরিপুর অঞ্চলে বন্যা কবলিত এলাকায় বৃহস্পতিবার এসে  পৌঁছালো এনডিআরএফের টিম।নারায়ণগড় ব্লকের বিডিও জানান  এই সকল অঞ্চলে প্রায় দেড়শো  থেকে দু শ পরিবারের মানুষ জলবন্দী হয়ে রয়েছেন।তাদের উদ্ধারের জন্য এনডিআরএফের টিম এসে পৌঁছেছে। চারটি বোটের সহযোগে বাইশ জন এনডিআরএফের সদস্য ইতিমধ্যে উদ্ধারকার্যে নেমেছেন।কিছুজন মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।


আর কিছু জনকে উদ্ধার করে স্থানীয় আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।তবে বর্তমান বৃষ্টির কারণে খানিকক্ষণ উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।তবে সারাদিন ধরে এই উদ্ধারকার্য চালিয়ে যাবেন এনডিআরএফের সদস্যরা বলে জানা গেছে।প্রসঙ্গত গত দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।বহু ঘরবাড়ি ভেঙেছে,ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।আর এই প্লাবনে দিশেহারা হয়ে পড়েছেন মানুষজন ।ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এনডিআরএফের সদস্যরা উদ্ধারকার্যে নেমেছেন।আর বৃহস্পতিবার নারায়ণগড় ব্লকের বেলদায় এসে এন ডি আর এফ এর সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়ে। বন্যার কবলে পড়া বিভিন্ন গ্রামে গিয়ে দুর্গত মানুষদের উদ্ধার করে নিয়ে গিয়ে ত্রান শিবিরে তারা নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.