শিয়ালসাই থেকে মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার - The News Lion

শিয়ালসাই থেকে মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার

 


দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার শিয়ালসাই এলাকা থেকে মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে মোহনপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে কঙ্কালটি মধ্যবয়সী কোন পুরুষের হবে।ঘটনা স্থল থেকে উদ্ধার হয়েছে একটি লুঙ্গি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান কঙ্কাল টি খুব পুরোনো নয়। কঙ্কালটির অর্ধেক পুকুরের জলে ও অর্ধেক অংশ উপরে পড়েছিল। মাথার খুলি আলাদা ছিল। কঙ্কালটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। কেউ এলাকায় নিখোঁজ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।  


কিভাবে শিয়ালসাই এলাকার রাধা গোবিন্দ জিউর মন্দির এর কিছুটা দূরে  পরিত্যক্ত পুকুরের পাড়ে পড়ে থাকল  তার উত্তর খুঁজতে শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই এলাকার কেউ নিখোঁজ নেই। কোথা থেকে এলো ঐ কঙ্কাল তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এলাকাটি জঙ্গলপূর্ণ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ,তেমনি কেউ নিখোঁজ রয়েছে কিনা তারও সন্ধান শুরু করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। পার্শ্ববর্তী থানাগুলিকেও বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.