শুভেন্দু কাপুরুষ, মেরুদন্ডহীন, ভীতু, পলাতক - কুনাল
দি নিউজ লায়নঃ শুভেন্দু কাপুরুষ, মেরুদন্ডহীন, ভীতু, পলাতক - কাঁথিতে দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্ত মামলায় হাইকোর্টের 'রক্ষাকবচ' প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। কুনাল বলেন,'এত ভয় কিসের। ওকে শুধু জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হয়েছে।শুভেন্দু একজন ভিতু পলাতক রাজনৈতিক ব্যক্তিত্ব।
গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।' ভাজপার দল ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল আরও বলেছেন,'বিজেপি-র লোকেরাই ওদের ঘরের খবর দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি-র আরও ২৫ জন বিধায়ক পা বাড়িয়ে রেখেছেন। এতে মজা পাচ্ছি। টিভিতে শুভেন্দু-দিলীপবাবুদের সঙ্গে ওদের ওঠাবসা দেখি। ওদের বলে রাখা হয়েছে, এখন থাকুন, দলে(বিজেপি-তে) যা যা হচ্ছে খবর দিন। শুভেন্দুরা সামনের দিকে তাকিয়ে বড় বড় কথা বলছেন। পিছনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন না।
ছায়াটাও ওদের সঙ্গে নেই।' এদিন কাঁথির সন্ধেয় কাঁথি পি কে কলেজ লাগোয়া মাঠে স্থানীয় একটি ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই অনুষ্ঠানে এসে একাধিক অভিযোগ করেন কুনাল ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি।
Post a Comment