ভীলা গ্রামে পঁচিশ টি দাঁতাল হাতির তাণ্ডব - The News Lion

ভীলা গ্রামে পঁচিশ টি দাঁতাল হাতির তাণ্ডব

 


দি নিউজ লায়ণঃ  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরএক ব্লকের অন্তর্গত গোপীবল্লভপুর থানার অধীন উড়িষ্যা সীমান্তবর্তী কেঁদুগাড়ি গ্রাম পঞ্চায়েতের ভীলা গ্রামে সোমবার আচমকা পঁচিশটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। যার ফলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ওই ২৫টি দাঁতাল হাতি সোমবার সকাল থেকেই গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দাপিয়ে বেড়ায়। সেই সঙ্গে ঘরবাড়ির ক্ষতি করে এবং মাঠে গিয়ে ফসলের ক্ষতি করে বলে গ্রামবাসীরা জানান ।যেভাবে  ২৫ টি হাতি ওই গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। 


গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি ফোন করে বন দফতর কে জানানো হয়। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা গ্রামে গিয়ে হাতি গুলিকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু হাতি গুলি ওই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাইছে না। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে বন দপ্তরের। একদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অন্যদিকে হাতির তাণ্ডব যার ফলে দিশাহীন অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা । বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতি গুলির গতিবিধির উপর বন দপ্তরের কর্মীরা  নজরদারি শুরু করেছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।


গোপীবল্লভপুর এর পাশাপাশি নয়াগ্রামের পাতিনা সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা দাঁতাল হাতির দল। নয়াগ্রামের পাতিনা এলাকায় বেশ কয়েক বিঘা জমির ফসলের ক্ষতি করেছে হাতির দল বলে গ্রামবাসীরা জানান । যার ফলে নয়াগ্রামের জঙ্গল এলাকার গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন ।ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেভাবে হাতির দল ঝাড়্গ্রাম জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.