ফের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করল - The News Lion

ফের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করল

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল টি কে করোনা পরিস্থিতির জন্য কোভিড লেভেল ৪ করোণা হাসপাতাল হিসেবে চালু করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় ।যার ফলে ওই হাসপাতালে করোনা রোগীর ভর্তি বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার থেকে পুনরায় শালবনি করোনা হাসপাতালটি কে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে আত্মপ্রকাশ করে। 


হাসপাতালের সুপার ডাক্তার মনোজিৎ বিশ্বাস বলেন জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভুবন চন্দ্র হাঁসদার নির্দেশে এবং স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে শালবনি করোনা হাসপাতাল থেকে সোমবার থেকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে চালু করা হয়েছে। এখন থেকেই এই হাসপাতালে সমস্ত রোগের চিকিৎসা করা হবে। 


এখানে আর করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা হবে না বলে তিনি জানান । শালবনিকরোনা হাসপাতালটি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে পুনরায় চালু হওয়ায় খুশি শালবনি সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা ।তাদের আশা শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে আগের মত পুনরায় মানুষ চিকিৎসা পরিষেবা পাবে। চিকিৎসা পরিষেবার জন্য আর মেদিনীপুর ছুটে যেতে হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.