নরনারায়ণ সেবাঅনুষ্ঠানে নিজে হাতে খিচুড়ি পরিবেশন করলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ গোয়ালতোড় গনেশ পূজা কমিটির উদ্যোগে রবিবার নরনারায়ণ সেবাঅনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের হাতে রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো খিচুড়ি পরিবেশন করেন। ওই নর নারায়ণের সেবা অনুষ্ঠানে চার হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।
প্রতিটি মানুষকে নিজের হাতে খিচুড়ি পরিবেশন করেপ্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো নিজেও মাটিতে বসে সবার সাথে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন সবার সঙ্গে নর নারায়ন সেবা অনুষ্ঠানে আনন্দ ভাগ করে নিতে পারে আমি খুব খুশি। গোয়ালতোড় সার্বজনীন গণেশ পুজো কমিটির পক্ষ থেকে নরনারায়ন সেবা অনুষ্ঠানের আয়োজন করায় তিনি পুজো কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
সেই সঙ্গে তিনি আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।গণেশ পূজা কমিটির পক্ষে রাজু পাত্র ও উজ্জ্বল রায় বলেন যে ভাবে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন তার জন্য পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে তারা ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

Post a Comment