ঝাড়গ্রামের এক মাত্র মুক বধির স্কুল টি বন্ধের মুখে - The News Lion

ঝাড়গ্রামের এক মাত্র মুক বধির স্কুল টি বন্ধের মুখে

 


দি নিউজ লায়নঃ   ঝাড়গ্রাম জেলার  ঝাড়গ্রাম ব্লকের সেবায়তন মুকবধির স্কুলে গিয়ে রবিবার স্কুলটি পরিদর্শন করলেন রাজের বনদপ্তর এর প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা । গত দুই বছর ধরে স্কুলটি বন্ধ রয়েছে করোণার কারণে।  আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন স্কুলের শিক্ষকরা । ওই স্কুলের প্রধান শিক্ষক শান্তি নাথ নন্দী বলেন ১৯৯২ সালে স্কুলটি  চালু হয়েছিল। দিল্লির দিন দয়াল  উপাধ্যায় স্ক্রিমের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়া সহ শিক্ষকদের সাম্মানিক প্রদান করা হতো । কিন্তু ২০১৭ সাল থেকে দিন দয়াল উপাধ্যায় স্ক্রিমের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়।


 এরপর বিদ্যালয়ের পরিচালন কমিটি ও স্থানীয় শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ২০১৯ সাল পর্যন্ত কোনক্রমে বিদ্যালয়টি চালু ছিল। এরপর করোনা পরিস্থিতির জন্য বিদ্যালয়টি বন্ধ রয়েছে । আগামী দিনে আদৌ বিদ্যালয়টি চালু হবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন তারা। তাই রবিবার বিদ্যালয় পরিদর্শনে যান রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী  বিরবাহা হাঁসদা। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শান্তি নাথ নন্দী রাজ্যের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদাকে বিষয়টি জানান। ওই বিদ্যালয় পরিদর্শন করে ঘুরে দেখার পর রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব । আগামী দিনে বিদ্যালয়টি যাতে পুনরায় চালু করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি বিষয় টি জানাবেন বলেও বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.