ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় দখল নেবে: সুব্রত
দি নিউজ লায়নঃ বিজেপি ভাঙছে, ভাঙবে, ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় দখল নেবে। নলহাটিতে (সি এ ডি সি ) কমপ্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশনের কাজ দেখতে এসে মন্তব্য করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
রবিবার নলহাটেশ্বরী মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কামনায় সস্ত্রীক পুজো দিয়ে সি এডিসিতে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, নলহাটি বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, নলহাটি এক পঞ্চায়েত সমিতি সভাপতি, বিধান সভা ডেপুটি স্পীকার আশীষ বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা প্রমুখ।
এদিন বিভাগীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, অতিরিক্ত জেলা শাসককে বলেছি স্টাফ প্যাটার্নের জন্য। প্রথমে কিছু স্টাফ দেওয়া হবে। পরে আরও দেওয়া হবে। তারপর তিনি নলহাটির ঠ্যাঙা গ্রামে সি এ ডি সির ফার্ম পরিদর্শনে যান। সেখানে ফার্ম কাজ দেখে তিনি বলেন, প্রথম দিকে সি এ ডিসির ব্যাপারে উৎসাহিত ছিলাম না, এখন অনেক আশাবাদী।
গ্রামকে আর্থিক ও সামাজিক ভাবে উন্নত না করলে উন্নয়ন হবে না। বামফ্রন্ট আমলে এর সৃষ্টি হলেও আগে সেরকম কাজ হয় নি। এখন কাজ হচ্ছে। সি এ ডি সি করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে থেকেছে। মানুষের দরজায় মধু প্রক্রিয়া জাত খাবার পৌঁছে দিয়েছে। আমরা চাই গ্রামের মানুষ সাবলম্বী হোক বিভিন্ন সেল্ফ হেলপ গ্রুপের মাধ্যমে। তাদের আয় তাদের কাছে থাক। এর থেকে এক পয়সা সরকার চায় না।

Post a Comment