আচমকা কলাবনিতে দেখা গেল টর্নেডো ,আতঙ্কিত এলাকাবাসি
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির ব্লকের কলাবনীতে বুধবার দুপুরে দেখা গেলো টর্নেডো। একদিকে গভীর নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টি অন্যদিকে তারই মধ্যে টর্নেডো ঝড়, প্রকৃতি যেন চুড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিতে শুরু করেছে মানুষের। যদিও ঝড়ের ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যে এলাকার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, সেই এলাকার সেভাবে কোনো ঘর বাড়ির ক্ষতি না হলে ও কিছু গাছের ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
কেশিয়াড়ী ব্লকের কলাবনি এলাকার বাসিন্দারা বলেন কোন কিছু বুঝে ওঠার আগেই বুধবার দুপুরে আচমকা কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ এবং টর্নেডো শুরু হয় । ক্ষণিকের মধ্যে তা মিলিয়ে যায় । ধান জমির মাঝে ট হাওয়ার ফলে ওই এলাকার বাসিন্দারা ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে জানান ।তারা বলেন যখন একদিকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ,ঠিক সেইসময় এভাবে টর্নেডোর আবির্ভাব হাওয়ায় তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলে ওই এলাকার বাসিন্দারা জানান।

Post a Comment