তারেক রহমান দল থেকে পদত্যাগ করুক: মির্জা আব্বাস
দি নিউজ লায়নঃ একদিকে যখন বাংলাদেশে ক্রমেই শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। ততই খাদের ধারে বিএনপি। বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় দীর্ঘ তিন বছর পর জাতীয় নির্বাহী কমিটির সভা ডেকেছে। বিএনপি সূত্রে খবর, এবার খালেদা পুত্র তারেক রহমানের বিরূদ্ধে একজোট হচ্ছে দলের সিনিয়ার নেতারা। এবার একজোট হয়ে তাকে দল থেকে পদত্যাগ করতে জোড় দেবেন এই নেতারা।
বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, " এটা সত্যি দলের একটা বড় অংশ চায় তারেক রহমান দল থেকে পদত্যাগ করুক। তারেক রহমানের নেতৃত্বের কারণে দলের ভাঙন যে পর্যায়ে গেছে সেখান থেকে তুলে আনতে নির্বাহী কমিটির নেতারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আগামী নির্বাচন তো দূরের কথা কখনই রাষ্ট্র ক্ষমতায় আসা সম্ভব নয়।"

Post a Comment