কাঁচা কলার ঝাল তৈরি করবেন যেভাবে
দি নিউজ লায়নঃ
উপকরনঃ
কাঁচা কলা – ৫টি
আলু – ১টি
টমেটো – ১টি
জিরে গুঁড়ো – আধ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ
এলাচ (গুঁড়ো) – ২টো
কাঁচা লঙ্কা – ১টো
গরম জল – ২ কাপ
নুন – স্বাদমতো
হলুদ গুঁড়ো – আধ টেবিল চামচ
সরষের তেল – ৫ টেবিল চামচ
কালোজিরে – ১ চিমটি
পদ্ধতিঃ
প্রথমে কলা আর আলু খোসা ছাড়িয়ে নিন। এরপর কলা, আলু, টমেটো কেটে ভালো করে ধুয়ে নিন। আলুটা শুধু হালকা সিদ্ধ করে রেখে দিন। কড়াইতে তেল দিয়ে তাতে কালোজিরে, কলা, টমেটো, সিদ্ধ আলু, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিন। কিছুক্ষণ পর তাতে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে গরম জল ঢেলে দিন। কিছুক্ষণ এভাবে সিদ্ধ করার পর এলাচ গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। পাঁচ মিনিট পরে একটু নেড়েচেড়ে নামিয়ে নিন। এই কাঁচাকলার ঝাল গরম ভাতের সাথে খেতে অমৃত লাগবে।

Post a Comment