আজই বানিয়ে ফেলুন মজাদার কাঁচাকলায় চিকেন নাট কাটলেট
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
১. এক কাপ কাঁচাকলা
২. ৫০০ গ্রাম চিকেন
৩. এক কাপ সেদ্ধ আলু
৪. আধা কাপ পেঁয়াজকুচি
৫. এক টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
৬. এক টেবিল চামচ ধনেপাতাকুচি
৭. আধা কাপ বাদাম
৮. আধ চা চামচ জিরের গুঁড়ো
৯. আধ চা চামচ গোলমরিচের গুঁড়ো
১০. স্বাদমতো নুন
১১. একটি ডিম
১২. পরিমাণমতো ব্রেডক্র্যাম্ব
১৩. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালিঃ
কাঁচাকলায় চিকেন নাট কাটলেট তৈরি করতে প্রথমে কাঁচাকলা সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন। তারপর আর একটি পাত্রে সেই সেদ্ধ কাঁচাকলা নিন। এতে একে একে চিকেন, সেদ্ধ আলু, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতাকুচি, বাদাম, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এ বার মিশ্রণটি কাটলেট আকারে গড়ে প্রথমে ডিমে চুবিয়ে ব্রেডক্র্যাম্বে জড়িয়ে নিন। এবার ফ্রাই প্যেনে তেল গরম করতে দিন। তেল গরম হলে কাকলেট গুলি গরম তেলে ছেড়ে দিন। এরপর ওভেনের আচ কমিয়ে লালচে করে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচাকলায় চিকেন নাট কাটলেট।

Post a Comment