শ্যামপুরে ডায়রিয়ার প্রকোপ - The News Lion

শ্যামপুরে ডায়রিয়ার প্রকোপ

 


দি নিউজ লায়নঃ শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। জানা গেছে বাছরি গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া এলাকার জনা কুড়ি বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। যদিও তাদের হাসপাতালে ভর্তি করতে হয়নি। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের কর্তারা এলাকায় গিয়ে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করেছেন।


স্থানীয় সূত্রে খবর দিন কয়েক আগে এই সব এলাকায় লোকেদের ডায়রিয়ার লক্ষণ দেখা যায়। প্রাথমিকভাবে তারা স্থানীয় ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেলেও বিষয়টি পঞ্চায়েতের নজরে আসার পরেই তারা ব্লক প্রশাসনকে বিষয়টি জানায়। এরপরই ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এলাকায় গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।


 কিভাবে এলাকায় ডায়রিয়া ছড়ালো সেটা জানতে প্রীতি মধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার পুকুর, নলকূপ ও পাইপলাইনের জল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় ওষুধ ও পানীয় জল বিতরণ করা হচ্ছে। শ্যামপুর ২ নং ব্লকের বিডিও ফারহানাজ খানম জানান এলাকার পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে। পাশাপাশি এলাকার কয়েকটি পুকুরের জল নলকূপ ও পাইপলাইনের জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.