গ্রেফতার সেনাবাহিনীর ভুয়ো অফিসার - The News Lion

গ্রেফতার সেনাবাহিনীর ভুয়ো অফিসার

 


দি নিউজ লায়নঃ  ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইপিএস অফিসারের পর এবার সেনাবাহিনীর  ভুয়ো অফিসার ধরা পরল  বাগদা থানার পুলিশের জালে। নিজেকে সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিয়ে করার পর বিভিন্ন অজুহাতে  শ্বশুরবাড়ি থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেষে স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম শুভাশিস দাস।  বৃহস্পতিবার   ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।


 পাশাপাশি ধৃতের বিরুদ্ধে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার অভিযোগও  রয়েছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।  পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুভাশিষ দাস নামে ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার মির্জাবাটি এলাকায়। সে নিজেকে সেনা বাহিনীর একজন অফিসার পরিচয় দিয়ে ভুয়ো কাগজপত্র দেখিয়ে চলতি বছরের ২১ মার্চ বাগদা থানার বেয়াড়া গ্রামের শর্মি বিশ্বাস নামে এক মহিলাকে বিয়ে করেন।অভিযোগ করোনা পরিস্থিতিতে  অ্যাকাউন্টে বেতনের টাকা ঠিকমতো পাচ্ছেন না। 


তাই খরচ চালাতে শ্বশুরবাড়ি থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় সে। দিনের পর দিন এমন চলতে থাকায় সন্দেহ জাগে শুভাশিসের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনদের। এরপর তারা পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায় ওই যুবকের বাড়ি এবং তার আশপাশ এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন, শুভাশিস  আদৌ সেনাবাহিনীতে  চাকরি করে না। সেনাবাহিনীর জাল লোগো, জাল কাগজপত্র দেখিয়ে ভুয়ো পরিচয় দিয়ে সে বিয়ে করেছিল। তারপর থেকে সে নানা অছিলায় টাকা হাতিয়ে চলছিল শুভাশিস।  এরপরেই বুধবার  তার স্ত্রী শর্মি বিশ্বাস নিজেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাতেই শুভাশিস দাস ফের  শ্বশুরবাড়িতে টাকা নেওয়ার জন্য আসেন।পরে বাগদা থানার পুলিশ খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.