প্রতি অটোতে সেঁটে দিতে ভাড়ার তালিকা, নির্দেশ পুলিশের - The News Lion

প্রতি অটোতে সেঁটে দিতে ভাড়ার তালিকা, নির্দেশ পুলিশের

 


দি নিউজ লায়নঃ  প্রতি অটোতে সেঁটে দিতে হবে নির্দিষ্ট ভাড়ার তালিকা।  মানুষের নাগালের মধ্যে রাখতে হবে ভাড়া। বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলায় সমস্ত রুটের অটো ইউনিয়দের নিয়ে ডাকা মিটিং এ এমনই কড়া নির্দেশ দিলেন বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের শীর্ষ আধিকারিকরা। ট্রাফিক বিভাগের ডি এস পি সৌম্যশান্ত পাহাড়ি বলেন, চলতি মাসে ভাড়া নির্দিষ্ট করার জন্য সময় নিয়েছে অটো ইউনিয়ন। তাই ১ অক্টোবর থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে। কোনও অটো চালক নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।      


 এদিনের মিটিংএ বারুইপুর, জয়নগর, ক্যানিং, সোনারপুর, নরেন্দ্রপুরের অটো ইউনিয়নের নেতারা, চালকরা এসেছিলেন। ছিলেন ট্রাফিক বিভাগের ডি এস পি, ট্রাফিক ওসিরা, বারুইপুর থানার আই সি, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। বৈঠকে প্রথম থেকেই কড়া ভাষায় অটোচালকদের সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে। বৈঠকে সিদ্ধান্ত হয় অটোর ডানদিকে কোনোও যাত্রী নেওয়া যাবে না। অটোর গায়ে রুটের নাম, ইউনিয়নের নাম নথিভুক্ত করতে হবে। যত্রতত্র রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা যাবে না। বিশেষ করে বারুইপুর রেলগেট সংলগ্ন এলাকায় গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে যানজট বৃদ্ধি করা যাবে না। ইনসুরেন্সের কাগজ, লাইসেন্স বাধ্যতামূলক রাখতে হবে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.