আলিপুরদুয়ার জেলা পরিষদ সদস্যদের বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য ব্যাবস্থা নিল তৃণমূল - The News Lion

আলিপুরদুয়ার জেলা পরিষদ সদস্যদের বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য ব্যাবস্থা নিল তৃণমূল

 


দি নিউজ লায়নঃ    দল বিরোধী কাজের অভিযোগে আলিপুরদুয়ার জেলা পরিষদ সদস্যদের বিরুদ্ধে ব্যাবস্থা নিল তৃণমূল। বিধানসভা ভোটের আগে ভাজপায় যাওয়া আলিপুরদুয়ার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়কে পদ থেকে সরিয়ে দেওয়া হল। সোমবার জেলা পরিষদের পূর্ত দফতরের স্থায়ী সমিতিতে অনাস্থা এনে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, " পঞ্চায়েত আইন মেনে সোমবার স্থায়ী সমিতির বৈঠক ডেকে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


 এদিন পুর্ত দফতরের স্থায়ী সমিতির ৫ স্থায়ী সদস্যের মধ্যে চার জনই পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ভোট দান করেছেন। এদিন স্থায়ী সমিতির বৈঠকে পূর্ত কর্মাধ্যক্ষ নিজে উপস্থিত ছিলেন না। বাকি চার জনই তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তবে কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিলেও পদ্মা দেবী এখনও জেলা পরিষদের সদস্যা রয়েছেন। তার সদস্যপদ খারিজ হয় নি।" কিন্তু শুধু পদ থেকে সরিয়ে দিয়েই তৃণমূল যে চুপ থাকবে না তা বোঝা গেছে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামীর কথাতে। এদিন মৃদুল বলেন, " আমরা দল বদল করা জেলা পরিষদের সদস্য সদস্যাদের সদস্যপদ খারিজের জন্য প্রক্রিয়া শুরু করেছি। সময় এলে সব সামনে আসবে। "

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.