গোয়ালতোড়ে তৃণমূলের প্রতিবাদ সভা
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধান সভার অন্তর্ভুক্ত গড়বেতা ২ নং ব্লক তৃনমুল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় গোয়ালতোড় মার্কেট কমপ্লেক্স তে ন্যাশনাল মানিটাইজেশন পাইপ লাইন প্রকল্পের নামে দেশেরসম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা, রাস্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, অর্থনৈতিক দেউলিয়া পনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে এবং ইডি, সিবিআই এর মত স্বাধীন কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের স্বার্থে ব্যবহার করার জন্য প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা , তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ, গড়বেতা দুই ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী ও সহ সভাপতি বরেন্দ্র নাথ মন্ডল, জেলা পরিষদ এর সদস্য চন্দন সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে ওই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ওই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ।সেইসঙ্গে তিনি বলেন কেন্দ্র সরকার আগামী দিনে গোটা দেশটাকে বিক্রি করার চক্রান্ত করছে ।তিনি সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান ।প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ইডি ও সিবিআইকে তৃণমূল ভয় করেনা ,আইন আইনের পথে চলবে ।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংবিধান ও আইনের শাসন নেই। সেই রাজ্যগুলিতে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে আমাদের আন্দোলন ।কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে তারই বিরুদ্ধে প্রতিবাদ সভা। কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল মানুষের ভালো দিন আসবে। কিন্তু যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে মানুষের ভালো দিনের বদলে কপালে দুর্ভোগ জুটছে। কিভাবে আগামী দিনে মানুষ বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন। তাই মানুষের স্বার্থে তিনি আন্দোলন করছেন। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে ইডি ও সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে। ইডি ও সিবিআই দিয়ে ভয় দেখালে তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে না বলে তিনি জানান ।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রদুত ঘোষ বলেন কেন্দ্রে একটি অসভ্য বর্বর বিজেপি সরকার রয়েছে। যে সরকার নিজের মতো করে চলে। মানুষের কথা ভাবেনি ।দেশের সম্পদকে বিক্রি করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ।এর আগে ভারতবর্ষের কোন সরকার এভাবে দেশের লাভ জনক সংস্থা গুলি কে বিক্রি করে দেয় নি ।তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ আন্দোলন। আগামীদিনের শুধু বাংলা নয় সারা দেশজুড়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে বলে তিনি জানান। তিনি সর্বস্তরের মানুষকে উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

Post a Comment