নবদ্বীপের ভট্টাচার্যবাড়ির পুজোর রহস্য
দি নিউজ লায়নঃ নবদ্বীপের ভট্টাচার্যবাড়ির দুর্গা পূজা । বাংলা জুড়ে এমন পুজো তো অনেক আছে! তা হলে হঠাৎ এই পুজোর কথা আলাদা করে বলা কেন? আসলে এই পুজোর একটা রহস্য আছে ! এখানে মায়ের গায়ের রং লাল। বলা হয়, বহু বছর আগে একবার মায়ের পুজোর সময় চণ্ডীপাঠ ভুল হয়েছিল। তখনই নাকি দেবীর গায়ের রং লাল হয়ে যায়।
কার্তিক এবং গণেশ নিজেদের স্থান পরিবর্তণ করে ফেলেন। মা শুধু লালই হয়ে যান না, মায়ের মুখ দক্ষিণ দিকে ঘুরে যায়। সেইথেকে এখানে মায়ের মূর্তি লাল। ভট্টাচার্য বাড়ির সদস্যদের বিশ্বাস, এখনও যদি কখনও মায়ের পুজোয় ভুল হয়, মা আবার কোনও কাণ্ড বাঁধিয়ে বসতে পারেন।

Post a Comment