কোভিডের কারনে ত্রিপুরাতে আগরতলাতেও আজ একবছর পৌরসভার ভোট হয়নি, অথচ এখানে বিরোধীরা চেঁচাচ্ছে-মলয় ঘটক - The News Lion

কোভিডের কারনে ত্রিপুরাতে আগরতলাতেও আজ একবছর পৌরসভার ভোট হয়নি, অথচ এখানে বিরোধীরা চেঁচাচ্ছে-মলয় ঘটক

 


দি নিউজ লায়নঃ তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ED এই প্রসঙ্গে রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক বলেন এর জবাব মানুষই দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বলেছিলেন EDকে উদ্দেশ্য করে যা পারেন করুন আমি ভয় পাই না। দুর্গাপুর থেকে রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক শনিবার কর্মী সভায় যোগ দিয়ে বলেন ত্রিপুরাতেও এবার বিজেপি নামক কোন সরকার থাকবে না, ত্রিপুরার মানুষ তৃণমূলকে চাইছে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল।


 এদিন মন্ত্রি মলয় ঘটক আরো বলেন এবার পাড়ায় পাড়ায় সমাধান করার জন্য চালু হচ্ছে ২-৩ টি মোবাইল নাম্বার।এই নাম্বারের মাধ্যমে অভিযোগ জমা করতে পারবেন সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ। যাতে করে সংগঠন মজবুত হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন দুর্গাপুরের শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব অবিলম্বে মিটিয়ে দলকে আরও মজবুত করা হবে। 


দলে কোন গোষ্ঠী থাকবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন। 2024 নির্বাচনে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করায় তাদের প্রধান লক্ষ্য। এভাবেই রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটক বিজেপিকে আক্রমণ করলেন।এরাজ্যের আসানসোল সহ বহু পৌরসভার মেয়াদ শেষ হলেও তাতে ভোট হয়নি।তা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি।সেই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন "" আমি ত্রিপুরার আগরতলা তেও দেখে এলাম সেখানে এক বছর ধরে পুরসভার ভোট হয়নি।সারা দেশে কোভিডের কারনে পৌরসভার ভোট বন্ধ।অথচ এখানেই বিরোধীরা চিৎকার করছে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.