টিউশান থেকে বাড়ি ফেরার পথে ছাত্রের চোখে রাসায়নিক পাউডার দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ - The News Lion

টিউশান থেকে বাড়ি ফেরার পথে ছাত্রের চোখে রাসায়নিক পাউডার দিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  গৃহশিক্ষকের কাছ থেকে টিউশান সেরে বাড়ি ফেরবার পথে একাদশ শ্রেণীর ছাত্রের চোখে রাসায়নিক পাউডার দিয়ে মারধোর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোনারপুর থানার রামচন্দ্রপুর সংলগ্ন এলাকায়। এর জেরে শুক্রবার রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ছাত্রের পরিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। চোখের চিকিৎসার জন্য ওই ছাত্র কে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল পরে বারুইপুরের এক বেসরকারি চক্ষু নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।


 সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি বিদ্যাধরপুরের মাদসার এলাকায়। সোনারপুরের ঘাসিয়াড়া স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সে। শুক্রবার ঘাসিয়ারায় গৃহশিক্ষকের কাছে টিউশান সেরে রাত ৮-৩০ টার পর সাইকেল করে বাড়ি ফিরছিল সে।অভিযোগ, রামচন্দ্রপুর কালভাটের কাছে কয়েকজন তার পথ আটকায়। 


মোবাইল ছিনতাই করে। বাধা দিতে এলে ছাত্রটিকে বেধড়ক মারধোর করে চোখে রাসায়নিক পাউডার দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। ছাত্রটির চোখ জ্বলতে শুরু করে। এরপরে স্থানিয় বাসিন্দারা জড় হয়ে যায়। তাঁরা তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় রাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, প্রায় রাতে মদ্যপদের আড্ডা বসে এলাকায়। পুলিশের কোন টহল হয় না এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.