ফের জলমগ্ন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল - The News Lion

ফের জলমগ্ন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল

 


দি নিউজ লয়নঃ  সোমবার রাত থেকে চলছে নিম্নচাপের টানা বৃষ্টি আর তার জেরে ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।মঙ্গলবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাওয়ায় এই সমস্যা হাসপাতাল চত্বরে। বুধবার সকালে দেখা যায় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের জরুরী বিভাগের সামনে প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে। 


আর সেই জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে রোগীর পরিজন ও স্বাস্থ্য কর্মীদের।শুধু হাসপাতাল চত্বরই নই বৃষ্টির জল দাঁড়িয়ে হাসপাতালে চত্বরে থাকা ন্যায্যমুল্যের ঔষধ দোকানের সামনেও।ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল এর পাশাপাশি  ঘাটাল শহরের বেশ জায়গা জল মগ্ন হয়ে পড়েছে। যার ফলে সরকারি ন্যায্যমুল্যের ঔষধ দোকান থেকে ঔষধ আনতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীর পরিজনদের।এর আগেও বেশ কয়েকবার ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হল, বেহাল নিকাশি ব্যবস্থার জেরেই বারবার এই সমস্যা বলে দাবি স্থানীয় থেকে রোগীর পরিজনদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.