জলের তোড়ে খালে ভেসে গেল চারচাকা গাড়ি - The News Lion

জলের তোড়ে খালে ভেসে গেল চারচাকা গাড়ি

 


দি নিউজ লয়নঃ   বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির টাকশাল থেকে চকতারনি আসার পথে রেললাইন সংলগ্ন চাথাল পেরোতে গিয়ে জলের তোড়ে খালে ভেসে গেল চারচাকা গাড়ি।কোন রকম ভাবে প্রাণে বাঁচলো চালক।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শালবনির চকতারিণী এলাকায়।তবে ওই চালকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত গত তিনদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পুকুর ও খালে বেড়ে গিয়েছে জল।সেই জলের তোড়ে চারচাকা গাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। 


ইতিমধ্যেই জলের স্রোতে ভেসে যাওয়া মারুতি গাড়িটি কে খাল থেকে উদ্ধার এর কাজে হাত লাগিয়েছেম এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কাজ করছে। সেই সঙ্গে ওই মারুতি গাড়ি কে উদ্ধার করার পর জানা যাবে মারুতি গাড়ি টি কোথা থেকে এসেছিল এবং সেই গাড়ির চালক কে ছিল বলে শালবনি থানার পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়।সেই সঙ্গে জল বাড়তে থাকায় পুলিশ ওই চাথাল দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.