বর্ধমান পৌরসভার উদ্যোগে এবার দুয়ারে ভ্যাকসিন - The News Lion

বর্ধমান পৌরসভার উদ্যোগে এবার দুয়ারে ভ্যাকসিন

 


দি নিউজ লায়নঃ  এবার দুয়ারে ভ্যাকসিন বর্ধমান পৌরসভার উদ্যোগে। শুক্রবার  বর্ধমান পৌরসভা থেকে আনুষ্ঠানিকভাবে না করলেও এক মোবাইল ভ্যান চালু করা হলো দুয়ারে ভ্যাকসিনের জন্য। মোবাইল ভ্যান থেকে শুক্রবার ২০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।   আগামীকাল থেকে ১০০ জন করে ভ্যাকসিন দেওয়া হবে। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি ও সহ প্রশাসক আইনুল হক। 


বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান বর্তমান করোনার যা পরিস্থিতি আমাদের একটি বড় হাতিয়ার সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এখনো পর্যন্ত ১৮ বছরের উর্দ্ধে যে সমস্ত সাধারণ নাগরিক ভ্যাকসিন পায়নি তাদের সেপ্টেম্বরের মধ্যে  ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি বলেন সেপ্টেম্বরের মধ্যে ফাস্ট ডোজ বর্ধমান শহরে কমপ্লিট করে দেওয়া হবে। তিনি আরও জানান বর্ধমান শহরের দশটি ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়েছিল এখন সেটা বেড়ে ২১ টাতে দাঁড়িয়েছে। যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো শিবির বাড়ানো যাবে বলে তিনি জানান।  যাদের বয়স সত্তরের বেশী ও প্রতিবন্ধী এই মোবাইল ভ্যান তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.