নিজের স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ ব্যাঙ্কের সহকারী ম্যানেজারের
দি নিউজ লায়নঃ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার বামুনাড়া এলাকায় একটি বহুতল আবাসনে থাকতেন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে এর আ্যসিস্টেন্ট ম্যানেজার বিপ্লব পরিদা ও তার স্ত্রী ইপসা প্রিয়দর্শনি(৩৫ বছর)। বিপ্লববাবু রবিবার রাতে নিজেই মোটরবাইক চালিয়ে কাঁকসা থানাতে এসে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে বলেন "" আমি আমার স্ত্রীকে খুন করে এসেছি।আপনারা চলুন।""সঙ্গে সঙ্গে পুলিশ তাকে নিয়ে তার ফ্ল্যাটে যায় এবং ঘরের দরজা খুলে দেখেন সত্যি ইপসা প্রিয়দর্শনি র দেহ পড়ে আছে মেঝেতে ।
বিপ্লব পরিদা জানান তিনি উড়িষ্যার ককট এর বাসিন্দা। 2019 সালে দুই বাড়ি থেকে দেখাশোনা করেই তাদের বিয়ে হয়। ককটের বাসিন্দা ইপসার । কর্মসূত্রে এখানে তারা বামুনাড়াতে ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকেন ।বিপ্লববাবুর কথায় বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকে।রবিবার অশান্তি এতোটাই উত্তেজিত করে তোলা যে সে তার পোষা কুকুরের গলার বেল্ট দিয়ে তার স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে।
ইপসার চাহিদা ও তার অত্যাচার দিন দিন বাড়ছিল আর তা সহ্য করতে না পেরেই তিনি নিজের হাতে খুন করে বলে পুলিশের কাছে জানান।কাঁকসা থানার পক্ষ থেকে ইপসার বাড়িতে খবর পাঠিয়েছেন। ইপসার বাপের বাড়ি এলে আরও কিছু জানা যাবে । বিপ্লব পারিদা দুর্গাপুরের মামড়া বাজারের সেন্ট্রাল ব্যাঙ্কের শাখার আ্যসিস্টেন্ট ম্যানেজার ছিলেন।

Post a Comment