দাঁতনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ - The News Lion

দাঁতনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

 


 দি নিউজ লায়নঃ   দাঁতন ১নং ব্লকের উদ্যোগে ন্যাশনাল মনিটাইজেসন পাইপ লাইন- এর নামে কেন্দ্রের বিজেপি সরকারের রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থা গুলিকে বিক্রি করার বিরুদ্ধে সোমবার দাঁতন এলাকায় অবস্থান, বিক্ষোভ   কর্মসূচিও  সমাবেশ এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা  তৃনমূল  কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা , চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায় , রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ , মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ ,মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি কল্পনা সিট  ও  দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান  ও কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু সহ  উপস্থিত ছিলেন দাঁতন  এক নম্বর ব্লকের সভাপতিপ্রতুল দাস সহ  আরো অনেকে। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন কেন্দ্রীয় সরকার দেশের রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। 


তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্যের পাশাপাশি সারাদেশ জুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার  দাঁতনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তিনি সর্বস্তরের মানুষকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সারাদেশের রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।কেন্দ্রের বিজেপি সরকার হলো বেচারাম সরকার। 


এরা দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ।তারই বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার তিনি আহ্বান জানান। বিধায়ক দিনেন রায় বলেন ভারতবর্ষে বিজেপির দেশ শাসনে কোনো উন্নয়ন হয়নি। শুধু বিক্রি করে দেওয়া শুরু করছে এই সরকার ।এরা রেলকে বিক্রি করছে ,ব্যাংক বিক্রি করছে, বিমান পরিষেবা কে বিক্রি করে দিচ্ছে কোনটাই বাদ দেয়নি ।তাই ভারত বর্ষ থেকে এই বিজেপি সরকারকে বিদায় দেওয়ার জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছেন। তাই তিনি দাঁতনের সর্বস্তরের মানুষকে আগামী দিনে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে সমস্ত যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুবসমাজ এগিয়ে এলে তবেই কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হবে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.