বামেদের পথ অবরোধ হাওড়ায়
দি নিউজ লায়নঃ সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তা সারাই, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন, কোভিড টিকাকরনে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে ব্যাঁটরার চ্যাটার্জিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করেন বামকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরেই হাওড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। বারে বারে প্রশাসনকে জানানো হলেও ফল হয়নি কিছুই।
পাশাপাশি গত প্রায় ৩ বছর হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ার ফলে সমস্যা আরও বেড়েছে বলেও এদিন অভিযোগ করেন বাম নেতৃত্ব। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে হাওড়ার চ্যাটার্জীপাড়ার মোড়ে অবরোধ করার ফলে অফিস টাইমে যানজট তৈরি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Post a Comment