ইডি ও সিবিআই কেন শুভেন্দু অধিকারী কে ডাকছে না, সূর্যকান্ত মিশ্র
দি নিউজ লায়নঃ ভবানীপুরের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়েও মুখ খোলেন সিপিএম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি বলেন, যখন নির্বাচন হয় তখন বোঝাপড়া, জোট, ফ্রন্টের বিষয় থাকে। নির্বাচন মিটে গেলে সেসব থাকে না। ভবানীপুর সহ যে কটা আসনে নির্বাচন হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বোঝাপড়া যেমন ছিল তেমনই থাকছে। তবে কংগ্রেস কোথাও প্রার্থী না দিলে আমরা সেখানে প্রার্থী দেব, তৃণমূলকে ছেড়ে দেওয়া যায় না।
বাংলায় বাম ভোট ব্যাঙ্কে ধস নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, পঞ্চায়েত ভোটের আগে আমাদের পার্টি ছেড়ে কেউ বিজেপিতে যায়নি। মানুষ মনে করছে তৃণমূলকে আটকাতে বিজেপিকে মদত দিতে হবে, তাই গিয়েছে। আবার আগের ভোটে মানুষ মনে করেছে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়া প্রয়োজন, তবে এটা পার্টির কথা নয়।রাজ্যে বিভিন্ন মামলায় শাসক দলের একাধিক নেতাকে তলব করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কয়েকদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে টানা জেরা করে ইডি। এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্য কান্ত মিশ্র।
শনিবার দলীয় বৈঠকে যোগ দিতে মেদিনীপুরে এসেছিলেন সি পি এম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানেই এক সাংবাদিক সম্মেলনে বিজাপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, অনেককে ইডি-সিবিআই ডাকছে, ডাকুক। কিন্তু যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন তাঁকে কেন ডাকা হচ্ছে না। তিনি আরো বলেন যে বিজেপিতে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারী কে ইডি ও সিবিআই ডাকছে না বলে মানুষ ভাবছে। তাই হাজার দোষ করলেও কেউ যদি বিজেপিতে চলে যায় তার দোষ যদি মুকুব করে দেওয়া হয় তা দেশের পক্ষে ভালো হবে না।

Post a Comment