মোবাইল ফোন কিনে না দেওয়ায় একাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা
দি নিউজ লায়নঃ শনিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার ঘৃতগ্রাম অঞ্চলের ছেবদা গ্রামে। মৃত ছাত্রের নাম আকাশ খিলাড়ি, তার বয়স ১৬ বছর।সে স্থানীয় বারিদা এসসি হাইস্কুলে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার পরিবার সূত্রে জানা যায় যে কয়েকদিন ধরে বাড়িতে সে দামি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের লোকেদের জানায় । কিন্তু তার বাড়ির লোক জন তাকে দামি মোবাইল ফোন কিনে দিতে রাজি হয়নি।
যা নিয়ে কয়েকদিন ধরেই তার বাড়িতে অশান্তি চলছিল। শনিবার সকালে আচমকা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকেরা। প্রতিবেশীদের সহযোগিতা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।হাসপাতালের ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। কেশিয়াড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ময়নাতদন্তের পর মৃত দেহটি তার পরিবারের হাতে তুলে দেয় । সেই সঙ্গে ঠিক কি কারণে ওই একাদশ শ্রেণির ছাত্র গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment