নতুন করে তৈরি হল গয়েশপুর পুলিশ ফাঁড়ি - The News Lion

নতুন করে তৈরি হল গয়েশপুর পুলিশ ফাঁড়ি

 


দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত পুলিশ ফাঁড়িতে সংস্কার হল এবং নতুন করে কাজ শুরু হলো। এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো গয়েশপুর পুলিশ ফাঁড়ি। গয়েসপুরের বাসিন্দাদের স্বস্তি দিয়ে নতুন করে চালু হলো গয়েশপুর পুলিশ ফাঁড়ি। বুধবার রাণাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাস  জানান অনেক দিন ধরে নদিয়ার গয়েশ পুরে ভঙ্গুর অবস্থায় বন্ধ হয়েছিল। নানান ধরনের সমস্যা ছিল গয়েশ পুর পুলিশ ফাঁড়িতে ।


 ফলে সমস্যায় পরতে হচ্ছিল গয়েশপুরের সাধারণ মানুষদের । সাধারণ কোনো জি ডি করত্ হলেও যেতে হতো ঐ কল্যানী পুলিশ স্টেশনে । তাই গয়েশপুরের সাধারণ মানুষের কথা ভেবে আজ থেকে আবার গয়েসপুরের ফাঁড়ি চালু  হলো । তিনি আরোও জানান এই ফাঁড়িতে সাধারণ মানুষরা জি ডি করতে পারবেন ।এখানে পুলিশ অফিসার দের একটি টিম সহ গাড়িও রাখা হবে । এবং পরে এই ফাঁড়িতে এই এলাকার সিসিটিভি কন্টোল গুলিও আনা হবে এবং ভবিষ্যতে এটিকে পুলিশ স্টেশনে রুপান্তরিত করা যেতে পারে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.