মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় আবারও নন্দীগ্রামে CID
দি নিউজ লায়নঃ একুশের ভোটের প্রচারে বেরিয়ে নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে আঘাতের অভিযোগ তোলেন খোদ তৃণমূলনেত্রী। পরবর্তী সময়ে গোটা ভোট-পর্বে হুইল চেয়ারে বসে প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর পায়ে চোট নিয়ে তদন্ত করছে সিআইডি। তাই আবারও একবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে এলেন সিআইডির প্রতিনিধিদল।
বৃহস্পতিবার নন্দীগ্রাম-২ এর বিরুলিয়া বাজারে আসেন সিআইডির প্রতিনিধিদল। স্থানীয় দোকানদার ও এলাকার মানুষের সাথে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল মাপযোগ করেন। উলেখ্য, ২০২১ শের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ মনোনয়ন পত্র জমা করার পর নন্দীগ্রামে নির্বাচনী প্রচার করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পায়ে গুরুতর ঘাত পায় মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে সি আই ডি তদন্ত শুরু করে।

Post a Comment