ত্রিপুরার ঘটনার প্রতিক্রিয়ায় কি জানালেন সূর্যকান্ত মিশ্র - The News Lion

ত্রিপুরার ঘটনার প্রতিক্রিয়ায় কি জানালেন সূর্যকান্ত মিশ্র

 


দি নিউজ লায়নঃ  প্রতিবাদ হবে । প্রয়োজনে প্রতিরোধ হবে । ত্রিপুরায় দলীয় কার্যালয়ে আগুন, পার্টি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এমনই বক্তব্য করলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র । বৃহস্পতিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে দলীয় কর্মসূচি সারেন তিনি । এরপরই ত্রিপুরায় ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিলেও হাঁটেন তিনি।


 সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন সূর্যকান্ত মিশ্র। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে সৌচ্চার হন তিনি। তবে ত্রিপুরায় সিপিআইএম তৃণমূলের হাত ধরবে কিনা, বিষয়টি ত্রিপুরার পার্টির ওপরই ছেড়ে দিতে চান তিনি । অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি ডাকার বিষয়ে সূর্য কান্তের গলায় শোনা গেছে শ্লেষ । তাঁর দাবি এসবই জিয়িয়ে রাখা হয়েছে । এগুলো মেরুকরনের রাজনীতি হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.