ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প
দি নিউজ লায়নঃ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে ও নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মহাপ্রভু পাড়া এলাকায় ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প। এই দিনের ক্যাম্প থেকে মূলত নবদ্বীপ শহরের অভ্যন্তরে বিভিন্ন মঠ-মন্দিরে আশ্রিত সাধুসন্তগন সহ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সাথে যুক্ত ১২০ জন পূজারী ও ভক্তবৃন্দদের মধ্যে কোভিড টিকা প্রদান করা হয়।
এদিনের ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের অন্যান্য প্রতিনিধি ও বিভিন্ন মঠ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। যতদিন না পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রত্যেক ভক্তবৃন্দ ও সাধুসন্তরা ভ্যাকসিন না পারছেন ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলতে থাকবে বলে এই দিনের ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে বলেন নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।

Post a Comment