আফগারি দপ্তরের ব্যারাক থেকে বেআইনি চোলাই মদ তৈরির সামগ্রী সহ চার চাকার গাড়ি উধাও
দি নিউজ লায়নঃ গাজোলের আফগারি দপ্তরের ব্যারাক থেকে বেআইনি চোলাই মদ তৈরির সামগ্রী সহ চার চাকার গাড়ি রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার আবগারি দপ্তরের একাংশ কর্তাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। গত ২৮ আগস্ট গভীর রাতে সংশ্লিষ্ট দপ্তরের ব্যারাক থেকে বেআইনি বাখোর ( চোলাই তৈরির উপকরণ) বোঝাই চার চাকার গাড়ি উধাও হওয়ার ঘটনার পর ২৯ আগস্ট পুরো বিষয়টি নিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আবগারি দপ্তর ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে কর্তব্যরত সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের উপস্থিতিতে কিভাবে বেআইনি চোলাই মদ তৈরির উপকরণসহ চার চাকার আস্ত একটি গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। যদিও এপ্রসঙ্গে মালদার আবগারি দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী জানিয়েছেন , ঘটনাটি শুনেছি । এব্যাপারে গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। সবদিক খতিয়ে দেখেই পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আবগারি দপ্তরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ২৮ আগস্ট গাজোল থানা এলাকায় চার চাকার একটি গাড়ি বোঝাই করে চোলাই মদের উপকরণ বেআইনি বাখোর পাচার করার বিরুদ্ধে অভিযান চালায় আফগারি দপ্তরের সংশ্লিষ্ট এলাকার অফিসারেরা।
ওইদিন গাজোল থানা এলাকা থেকে ওই গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে একজন চালক অপরজন পাচারকারী ছিল বলে অভিযোগ। এরপরে আটক হওয়া বাখর বোঝায় গাড়িটি গাজোলের দেওতলা এলাকার পেট্রলপাম্প সংলগ্ন আবগাড়ির ব্যারাকে রাখা হয় । ওই দিন গভীর রাতেই আফগাড়ি দপ্তরের দেউতলা এলাকা থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ওই চার চাকার গাড়িটি। এমনকি যেখানে আবগাড়ির ব্যরাকটি রয়েছে, সেই জায়গায় পেট্রোল পাম্প অবস্থিত । সেই পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা বসানো রয়েছে।

Post a Comment