হাসপাতালে মহিলা বিভাগে মোবাইলের ছবি তুলতে বাধা দেওয়ায় কর্তব্যরত নার্সকে মারধর
দি নিউজ লায়নঃ মালদা মেডিকেল কলেজের মহিলা বিভাগে মোবাইলের ছবি তুলতে বাধা দেওয়ায় কর্তব্যরত এক নার্সকে মারধর করার অভিযোগ উঠল রোগীর দুই মহিলা আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনার সময় হামলাকারী মহিলাদের হাত থেকে ওই নার্সকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক । বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম বেঁধে যায় মালদা মেডিক্যাল কলেজের ফিমেল ওয়ার্ডে।
গোলমালের খবর পেয়ে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। এরপর তারা হামলাকারী দুই মহিলাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেন। আক্রান্ত নার্সের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাতানি মন্ডল নামে এক মহিলা বুধবার শ্বাসকষ্ট জনিত কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।
তার বাড়ি হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের হরিতলা এলাকায়। অসুস্থ ওই বৃদ্ধার দুই আত্মীয় রিতা মন্ডল ও রমা মন্ডল এদিন মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে তাকে দেখতে আসেন। তখনই রিতা মন্ডল তার মোবাইল ফোন থেকে ওয়ার্ডের ভিতরে ছবি তুলতে শুরু করে। বিষয়টি কর্তব্যরত এক সিস্টারের চোখে পড়লে সে তাকে ছবি তুলতে বারণ করে । ওই দুই মহিলা তাদের মোবাইলের ছবি তুলতে থাকে। কর্তব্যরত নার্স প্রতিবাদ করলে ওই দুই মহিলা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ সেই ঘটনার সময় একজন জুনিয়র চিকিৎসকের দুর্ব্যবহার এবং অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ।

Post a Comment