মহানন্দা তীরবর্তী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন - The News Lion

মহানন্দা তীরবর্তী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন

 


দি নিউজ লায়নঃ   মালদা শহরের মহানন্দা তীরবর্তী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমালা আগারওয়ালা, ভাইস চেয়ারপার্সন চৈতালি সরকার সহ অন্যান্যরা। বুধবার বিকালে মালদা শহরের মহানন্দা তীরবর্তী বেশ কয়েকটি ওয়ার্ড নদীপথে নৌকা করে ঘুরে দেখেন পুর প্রশাসক বোর্ডের কর্তারা। শহরের কোন কোন এলাকার কতগুলি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে বিষয়টি ও তদারকি করেন পুর প্রশাসক কর্তৃপক্ষ। মহানন্দার নদীর জলে প্লাবিত বাসিন্দাদের আশ্রয়ের ব্যবস্থা ও ত্রাণ দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।


 এদিন বিকেলে যন্ত্রচালিত নৌকা করে ইংরেজবাজার পুরসভার ৮, ৯ ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ সহ অন্যান্য আধিকারিকেরা। ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়াল জানিয়েছেন, মহানন্দা নদীর অসংরক্ষিত এলাকায় বসবাসকারী প্রায় ১৫০ টি বাড়ি জলমগ্ন। ইতিমধ্যে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। এদিন নদীপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। আগামীতে যাতে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা যায় তার প্রস্তাব রাখা হবে রাজ্য সরকারের কাছে বলে জানিয়েছেন সুমলা আগরওয়াল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.