বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন মানস ভুঁইয়া - The News Lion

বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়নঃ  কেলেঘাই ও কপালেশ্বরী নদীর বাঁধ ভেঙে ১২ বছর পর বন্যার কবলে পড়লো সবং । গত কয়েকদিনের একটানা প্রবল বর্ষনের জেরে বুধবার বিকেলে শ্যামকিশোর পয়েন্টে ও খড়িকার কাছে বড় আকারে বাঁধ ভেঙে যাওয়ায় রামপুরা , সারতা , দন্ডরা , চাউলকুড়ি , দশগ্রাম , ভেমুয়া , মোহাড় , বুড়াল , বিষ্ণুপুর , লেজিভেরী , কুলভেরী , সালমোড় , বাগনাবাড় , জলচক সহ ৬৫ টি গ্রামে জল ঢুকেছে । কোথাও ৪ ফুট জল কোথাও ৬ ফুট জল ।


সবং এর বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া অতিরিক্ত জেলা শাসক , মহকুমা শাসক , বিডিও , সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার , পঞ্চায়েত সমিতির সভাপতি , কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠক করেন । রাজের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া এদিন বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন । তিনি জানান , জলবন্দি সকলকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হচ্ছে ।


তাঁদের পর্যাপ্ত রান্না করা খাবার , শুখনো খাবার , পানীয় জলের বোতল , শিশুদের খাবার , পোশাক দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জেলার উদ্ধারকারী দল  ৬ টি যন্ত্রচালিত নৌকা ও স্পিডবোট নিয়ে ত্রাণ বিলি ও উদ্ধার কাজ করছে । জল একটু কমলেই যাতে বাঁধ মেরামতির কাজ করা যায় এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


এদিকে শিলাবতীর নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে দাসপুরের বহু গ্রাম । দাদপুর এক ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের অবস্থা সবচেয়ে খারাপ। অপরদিকে ঘাটালে মাছ ধরতে নেমে বৃহস্পতিবার জলের তোড়ে ভেসে যান ঝর্ণা মাইতি (৪৫ ) নামে এক মহিলা। এনডিআরএফের টিম তাঁর খোঁজ চালায় । বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি ।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.