নার্সকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার দুই - The News Lion

নার্সকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার দুই

 


দি নিউজ লায়নঃ   কাঁকসার মলানদিঘি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফকে  শ্রীলতাহানীর  অভিযোগ দুই দুস্কৃতির বিরুদ্ধে। কাজ সেরে ওই হাসপাতাল থেকে তার ভাড়া বাড়িতে যাচ্ছিল ওই নার্সিং স্টাফ। সেইসময় মলানদীঘির জঙ্গলে ওই দুই দুস্কৃতি ওই নার্সিং স্টাফকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।


ওই নার্সিং স্টাফ থানায় বিষয়টি তৎক্ষনাৎ জানালে কিছুক্ষনের মধ্যে  মলানদীঘি থেকে অভিযুক্ত রবি রুইদাস এবং জীবন রুইদাসকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। মঙ্গলবার  সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই মলানদীঘি থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বুধবার  দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।  তদন্ত চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে acp কাঁকসা শ্রীমন্ত ব্যানার্জী জানান গ্রেফতার হয়েছে দুজন। তদন্ত চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.