যুবনেতা খুনের ঘটনার তদন্তে সি আই ডি
দি নিউজ লায়নঃ বুদবুদ থানার অন্তর্গত দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর ছেলে চঞ্চল বক্সীকে মঙ্গলবার দুপুরে গুলি করে হত্যা করে একদল দুষ্কৃতী ভাতকুন্ডার জঙ্গলে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার তদন্তে নামল সি আই ডি।আজ তারা প্রথমেই দেবশালা গ্রামে আসে।কথা বলেন খুন হওয়া শাসকদলের যুবনেতা চঞ্চল বক্সীর বাবা দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর সঙ্গে।
অন্যদিকে আজ দলীয় নেতার খুনের ঘটনার পরে তাদের বাড়িতে আসেন আউসগ্রামের টিএমসি বিধায়ক অভেদানন্দ থান্ডার। তিনি সাংবাদিকদের জানান এর পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগ আছে। এই দেবশালা অঞ্চলে লোকসভা,বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত। তাই রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই খুন। 2021 নির্বাচনে বিজেপি বিপুল ভোটে হেরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাল বলেও তিনি অভিযোগ করেন।
তবে আউসগ্রাম বিধানসভার ১৪ টি অঞ্চল ভীত সন্ত্রস্ত বলেও দাবী করেন বিধায়ক।অভেদানন্দ থান্ডার বলেন এই খুন পরিকল্পিত। ভাতকুন্ডার জঙ্গলের দুটি থানার সীমান্তে এই খুন হয়েছে যাতে বুদবুদ না আউসগ্রাম কোন থানার মধ্যে এই এলাকা তা নিয়ে ধন্দ তৈরি হয়।বিধায়ক বলেন খুন হওয়ার ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে দুষ্কৃতিরা একটি জামা ও একটি পিস্তল ফেলে চলে যায়।সি আই ডি র তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে যাতে দোষীদের শাস্তি হয়, যেন নির্দোষ কেও শাস্তি না পায় তেমন দাবী একসুরে জানিয়েছেন চঞ্চলের বাবা শ্যামল বক্সী ও অভেদানন্দ থান্ডার।

Post a Comment