জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ - The News Lion

জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ

 


দি নিউজ লায়নঃ   হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু। দীর্ঘদিন ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় বুধবার সকালে জি টি রোডের উপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাম সংগঠন সিটু'র কর্মী সমর্থকরা। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের নেতৃত্ব দেন সিটু নেতা দীপক দাশগুপ্ত। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর শিবপুর থানায় পুলিশ সেখানে আসে। 


পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। মিলের শ্রমিকদের অভিযোগ, ২০১৫ সাল থেকে মিলটি ৪ বার বন্ধ হয়েছে। শেষবার চলতি বছর গত ১১মে মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়। জুটের অভাব ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ মিল বন্ধ করে দেয়। সেই থেকেই কর্মহীন হয়ে পড়েন মিলে প্রায় ৩ হাজার শ্রমিক। কর্তৃপক্ষ গত ১ সেপ্টেম্বর মিল চালু করার প্রতিশ্রুতি দিলেও বুধবার পর্যন্ত মিল খোলা হয়নি। সিটুর রাজ্য নেতা দীপক দাসগুপ্ত জানান, কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে বার বার বলেও মিল চালু না হওয়ায় বাধ্য হয়েই এদিন তাঁরা পথে নামেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.