দার্জিলিঙ থেকে মুছে যাওয়ার পথে জিএনএলএফ - The News Lion

দার্জিলিঙ থেকে মুছে যাওয়ার পথে জিএনএলএফ

 


দি নিউজ লায়নঃ  দার্জিলিঙ থেকে মুছে যাওয়ার পথে জিএনএলএফ। মান ঘিসিঙের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়লেন জিএনএলএফ-এর দার্জিলিং টাউন কমিটির ৩২ জন সদস‍্যই। এদের মধ‍্যে রয়েছেন রবার্ট ছেত্রী, গোপাল পারিয়ারের মত জিএনএলএফ- এর প্রথম সারির নেতারা। তাদের বক্তব‍্য, ৫ আগস্ট টাউন কমিটির কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দার্জিলিঙ সাব ডিভিশনাল প্রেসিডেন্ট হিসাবে অজয় এডওয়ার্ডেসের নতঙন কমিটি তৈরী করে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দল ছেড়ে দেওয়ায় নতুন কমিটি তৈরী হয়নি।


 তাই তারা পদত‍্যাগ করলেন এবং একই সঙ্গে দলত‍্যাগ করলেন। তাঁদের ক্ষোভ সুভাষ ঘিসিঙের আদর্শ থেকে দল বিচ‍্যুত হয়েছে। মান ঘিসিঙ দল পরিচালনায় ব‍্যর্থ। তাই তারা দল ছাড়লেন। তাদের সাফ কথা আগামী দিনে অজয় যে দল তৈরী করবেন তাদের সমর্থন সেই দলের প্রতি থাকবে। পাহাড়ে রাজনৈতিক মহলের মতে, যেভাবে দার্জিলিঙে জি এন এল এফ ভাঙছে তাতে নিঃসন্দেহে সমস্যায় পড়বে বিজেপি। কারণ পাহাড়ে তাদের অন্যতম জোট সঙ্গী হলো এই দল স্বাভাবিকভাবেই পাহাড়ে জি এন এল এফ দুর্বল হওয়া মানে আখেরে লাভ হবে গোর্খা জনমুক্তি মোর্চার বহু জি এন এল এফ সমর্থক এই ডামাডোলে সরাসরি মোর্চাকে সমর্থন করতে পারে সে ক্ষেত্রে মোর্চার শক্তি পাহাড়ে আরো বাড়বে। 


সবমিলিয়ে একদিকে যখন মোর্চা বিভিন্ন ইস্যুতে পাহাড়ে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করছে ঠিক তখন জিএমএল এফ এর এই ভাঙ্গন এবং বিশেষত দার্জিলিংয়ের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে যেভাবে একের পর এক নেতা দল যাচ্ছেন তাতে নিঃসন্দেহে চিন্তা বাড়ছে বিজেপির। পাহাড়ে বিজেপির যে পাঁচটি দল জোট সঙ্গী হিসেবে রয়েছে তাদের প্রত্যেকের অভিযোগ দার্জিলিং এর বিধায়ক এবং সাংসদ রাজু বিস্ত পাহাড় সমস্যার সমাধান করতে পারেননি পাহাড়ের মানুষের স্বার্থের বিষয়ে একটি কথাও তারা কথাও বলছেন না ফলে তাদের নির্বাচনে জেতার বড় ভুল হয়েছিল এবং বিজেপি তাদের ভুল বুঝিয়ে ছিলো এই 5 দলের যে সমস্ত নেতারা বিজেপি বিরোধিতার করতে যাচ্ছেন আগামী দিনে তারা যে পাহাড়ে বিজেপি বিরোধী তার প্রধান মুখ হিসেবে মোর্চাকে সমর্থন করবে তা বলাই বাহুল‍্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.